ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫

নারীদের জন্য মসজিদে জায়গার বিপ্লব দরকার: মেঘলা

বার্তা বিভাগ
অক্টোবর ৪, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

একটা বিপ্লব হওয়া দরকার৷ বাংলাদেশের প্রতিটি মসজিদে নারীদের জন্য স্থায়ী নামাজের জায়গা নির্ধারণের বিপ্লব।

বাংলাদেশে একটা বিপ্লব হওয়া দরকার৷ প্রতিটি শপিংমল, কর্মক্ষেত্রে, স্কুল-কলেজে নারীদের নামাজের জায়গা তৈরির বিপ্লব।

বাংলাদেশের নারীরা এখন কেবল কর্মক্ষেত্রের জন্য বাড়ির বাহিরে বের হয় না।

মায়েরা সন্তানকে স্কুল, কলেজ, কোচিং এ আনা নেয়ার জন্য বাড়ির বাহিরে থাকে৷

মায়েরা, দাদি-নানিরা ডাক্তার দেখানোর জন্য সারাদিন বাহিরে থাকে।

মায়েরা, বোনেরা ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে, শপিং করতে বাহিরে থাকে।

বোনেরা- মেয়েরা ক্লাস, কোচিং এর জন্য সারাদিন বাসার বাহিরে থাকে।

শুধুমাত্র নামাজের স্থান না থাকায় কত নারীর প্রতিদিনের নামাজ কাজা হয়।

এই গুনাহ কী কেবল সেই নারীর উপর বর্তায় নাকি সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের উপরেও বর্তায়??

এই প্রশ্ন আমায় ভাবনায় ফেলে দেয়।

– আয়েশা সিদ্দিকা মেঘলা
যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।