ঈদের ছুটি চলাকালীন গত ১৭ ই মার্চ, ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:৩০ টা হতে ৪:৩০টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ২য় তলায় অবস্থিত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের বৈদ্যুতিক কেবল চুরি হয়ে যায়৷
যার পরিমাণ প্রায় ৫০ গজ৷ যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা৷ উক্ত বিষয়ে বাঁধনের পক্ষ থেকে বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা তাপস বসু (৩৮) স্ব শরীরে উপস্থিত হইয়া শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন৷
উক্ত বিষয়ে বাঁধন ট্রান্সফিউশন সেন্টারের পরিচালনা পর্ষদের সদস্য ফরাজী আব্দুল কাদেরের (৩২) কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন যে, মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবগত করা হয়েছে৷
উক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে অতি দ্রুত চোরকে ধরার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে৷
