ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬

ঢাবি ছাত্রদল নেতা ইমদাদুল হকের উদ্যোগে ইফতার বিতরণ

বার্তা বিভাগ
মার্চ ১৪, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ১৩ মার্চ ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকের উদ্যোগে। ছিন্নমূল ও খেটে খাওয়া মেহনতী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনের এ ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

ছাত্রদল নেতার এমন মহতী উদ্যোগ প্রশংসিত হয়েছে, যেখানে ইফতারি বিতরণের মাধ্যমে রমজানের সৌন্দর্য ও ঐক্যবদ্ধতার বার্তা প্রদান করা হয়।

এ উদ্যোগে সহযোগিতা করেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের মোখলেছুর রহমান হৃদয় ও শিক্ষার্থী
খাইরুল ইসলাম।

এ বিষয়ে ইমদাদুল হক বলেন, মাহে রমজান আমাদের সহমর্মিতার শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে আমি আমার সাধ্য অনুযায়ী নিজ উদ্যোগে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। আমাদের উচিত সবাইকে নিয়ে ভাবা, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।