হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড.আবুল কালাম।
বৃহস্পতিবার (১৭ জুলাই ) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃ জামাল উদ্দীন এর দায়িত্বের মেয়াদ শেষ হয়। এতে শুক্রবার (১৮ জুলাই ) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড.আবুল কালাম।
নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড.আবুল কালাম বলেন,”আমাদের ডিপার্টমেন্টকে আমরা স্টুডেন্ট ওরিয়েন্টেট করতে চাই।জব মার্কেটের যেমন চাহিদা, জব মার্কেটের যে প্রিপারেশন ঠিক সেভাবে করে আমরা আমাদের শিক্ষার্থীদের প্রস্তুত করব।বর্তমানে আমাদের ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি পিএইচডি হোল্ডার রয়েছেন। আমরা আমাদের ডিপার্টমেন্টকে একটি রিসার্চ ওরিয়েন্টেড ডিপার্টমেন্ট করতে চাই। আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগ যেহেতু প্রাইভেট সেক্টরে যায় তাই বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাদেরকে আমাদের ক্যাম্পাসে নিয়ে এসে বিভিন্ন সেমিনার অথবা সেশন করাতে চাই। আমাদের যে কোর্স কারিকুলাম আছে সেটি বর্তমান সময়ের সাথে উপযুক্ত করে শিক্ষার্থীদের পড়াতে চাই। আর আমরা রিসার্চের দিকে বেশি মনোযোগী হব।”
উল্লেখ্য,ড.আবুল কালাম মার্কেটিং বিষয়ে পিএইচডি (PhD) ডিগ্রি সমপন্ন করেছেন কার্টিন বিশ্ববিদ্যালয় (অস্ট্রেলিয়া) থেকে।গবেষণায় তার ব্যাপক অবদান রয়েছে। গ্রাহক সন্তুষ্টির উপর পরিষেবার মানের প্রভাব: খুলনা বিভাগে রেস্তোরাঁ পরিষেবার উপর একটি অভিজ্ঞতামূলক গবেষণা।প্যাকেজিং ফ্যাক্টর যা গ্রাহক ক্রয় সিদ্ধান্ত নির্ধারণ করে। SERVQUAL মডেলের মাধ্যমে বাংলাদেশে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলির কর্মক্ষমতার ব্যবধান মূল্যায়ন: দিনাজপুর জেলার বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের উপর একটি কেস স্টাডি সহ অনেক গবেষণা বিভিন্ন জার্নাল পেপারে প্রকাশিত হয়েছে।পুরস্কার স্বরূপ তিনি ইউবিডি স্নাতক গবেষণা বৃত্তি,CMPRS(কাটিং বিশ্ববিদ্যালয়) পেয়েছেন।সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেলিব্রিটি এন্ডোর্সার, পর্যটন এবং উচ্চশিক্ষা বিষয়ে গবেষণার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে।
অধ্যাপক ড. আবুল কালাম নব নিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। মার্কেটিং ডিপার্টমেন্টের ২১ ব্যাচের শিক্ষার্থী সুজন জানান, “আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট সত্যিই একটি পরিবারের মতো। এখানে প্রত্যেক শিক্ষক আন্তরিক এবং শিক্ষার্থীবান্ধব। বিশেষ করে প্রফেসর ড. আবুল কালাম স্যার আমাদের জন্য সত্যিকারের আশীর্বাদ। তিনি শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না,আমাদের প্রেজেন্টেশন দক্ষতা, ক্যারিয়ার গাইডেন্স, কম্পিউটার জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে তিনি সবসময় অনুপ্রাণিত করেন এবং যেকোনো পরামর্শের প্রয়োজন হলে আন্তরিকভাবে সহযোগিতা করেন। ক্লাসে তাঁর উপস্থাপনা এতটাই চমৎকার যে জটিল বিষয়গুলোও আমাদের কাছে সহজ ও বোধগম্য হয়ে ওঠে। একজন মার্কেটিং বিভাগের ছাত্র হিসেবে আমি গর্বিত যে আমাদের বিভাগ এমন একজন দূরদর্শী নেতৃত্ব পেয়েছে, যিনি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে আমরা বিশ্বাস করি। তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের জন্য দিকনির্দেশনা হবে, যা আমাদেরকে আরও অনুপ্রাণিত ও সমৃদ্ধ করবে। আমরা তাঁর নেতৃত্বে আমাদের বিভাগকে নতুন উচ্চতায় দেখতে চাই।”
