ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জ থেকে ফিরলেন হাসনাত-নাহিদ-আখতার

বার্তা বিভাগ
জুলাই ১৬, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ বুধবার বিকেল ৫টা পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রথম আলোর খবরে বলা হয়েছে হামলা ও সংঘর্ষ দুইজন নিহত।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কড়া পাহারায় এনসিপির নেতারা ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর এপিসিতে উঠছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস। ভিডিওটিতে দাবি করা হয়েছে, এই এপিসিতে করেই গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপির এই শীর্ষ নেতারা। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের মধ্যে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরটিতে থেমে থেমে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ চলছে। এখনও পর্যন্ত পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

বুধবার আনুমানিক ৩টার দিক থেকে শহরের লঞ্চঘাট এলাকায় থেকে সংঘাত শুরু হয়। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে কয়েক রাউন্ড বাবার বুলেট ও সাউন্ড ছুড়তে দেখা গেছে। এ সময় নেতা-কর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পরিস্থিতি থমথমে রয়েছে এবং থেমে থেমে মহাসড়কে সংঘর্ষ হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে রণক্ষেত্র হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।