ঢাকাবুধবার , ২ নভেম্বর ২০২২

ঢাবিতে মাস্টার্স করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
নভেম্বর ২, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সীমিত আসনে মাস্টার্স করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাবির মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে সীমিত আসনে শিক্ষার্থীরা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

আন্তঃএকাডেমিক, অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষা সুযোগ তৈরি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিভাগ/ইনস্টিটিউট প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।