ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২

সমাবর্তনের দিনে যা যা করতে পারেন

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২০, ২০২২ ৫:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

১। আপনার পছন্দের গানের প্লেলিস্ট তৈরি করে রাখুন এবং তা শুনুন। গানের তালিকায় দেশ-মাটি-মানুষের টান সৃষ্টি হয় এরকম গান অবশ্যই থাকবে। সাথে তো ডিজে গান অবশ্যই।

২। সমাবর্তন দিনের ক্যাম্পাসে পৌঁছেই আপনার অভিজ্ঞতা অবশ্যই বন্ধুদের সাথে ফেইসবুকে কিংবা আড্ডায় শেয়ার করতে পারেন।
বিজ্ঞাপন

৩। নিজের স্টাইলে অবশ্যই ছবি তুলুন। যা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। প্রিয় শিক্ষক ও বন্ধুদের সাথে ছবি যেন মিস না যায়।

৪। গাউন গায়ে অবশ্যই নিজেকে সেরা ভাবতে হবে। এতে আত্মবিশ্বাস বাড়বে। বাবা মায়ের সাথে ক্যাম্পাসে ছবি তুলতে পারেন। আজকের এই দিনেই আপনিই সুপার স্টার। আর পেছনের কারিগর আপনার বাবা মা ভাই বোন। সুতরাং তাদেরকে আপনার ক্যাম্পাসে এনে ছবি তুলুন।

৫। এই দিনের জন্য একজন ফটোগ্রাফার নিতে পারেন। যে শুধু আপনার বিভিন্নক্ষণের ছবি তুলবে।

৬। সমাবর্তনের প্যান্ডেলে আপনার পাশে কিংবা সামনে যে বসবে তার সাথে অবশ্যই কথা বলবেন। আপনার চিন্তা চেতনা তার শেয়ার করতে পারেন।

৭। প্রতিটি আনন্ধঘন মুহূর্তে হাত তালি দিতে যেন ভুল না হয়। তাহলে আপনি সমাবর্তনের দিনের অনেক কিছুই মিস করবেন।

৮। আপনি যদি পদকধারী হন তাহলে স্টেজে যাওয়ার সময় ঘাবাড়ানো যাবেনা। স্মার্টলি রাষ্ট্রপতির সাথে হ্যান্ডশেক করতে হবে।

৯। এদিন বন্ধুদের নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়ানো এবং এক সাথে লাঞ্ছ এ এক অন্যরকম আনন্দ।

১০। পেছনের গ্লানি ভুলে এদিনেই শপথ নিতে হবে ভবিষ্যৎ উজ্জ্বল করবনেই।

১১। পিতা-মাতা কিংবা পরিবারের সদস্যদের সাথে ছবি তুলতে পারেন

১২। বন্ধুদের জন্য কিংবা বন্ধুরা নিয়ে ডিনার আয়োজন করতে পারেন

১২। সামান্য উপহার দিয়ে হলেও অসহায় কিছু মানুষকে খুশি করতে পারেন

১৩। এদিন ক্যম্পাসে রিক্সায় কিংবা গাড়িতে চলবেননা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।