ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২

১২০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক ডা. কামরুলের

স্টাফ করেসপন্ডেন্ট
অক্টোবর ১৯, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশি কোনো চিকিৎসক হিসেবে ১২০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক গড়েছেন প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. কামরুল ইসলাম।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে সিকেডি হাসপাতালে একজন রোগীর দেহে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে এই রেকর্ড গড়েন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ৪৫ বছর বয়সী কিডনি বিকল রোগী কাউসারের দেহে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম শুরু করেন অধ্যাপক কামরুলসহ ১০ জনের বিশেষজ্ঞ টিম। প্রতিস্থাপন শেষ হয় রাত ১০টার দিকে। কিডনি দাতা (ডোনার) ছিলেন রোগী কাউসারের স্ত্রী।

ট্রান্সপ্ল্যান্টের পর কিডনি গ্রহীতা এবং কিডনি দাতা কেমন আছেন— জানতে চাইলে অধ্যাপক কামরুল বলেন, আল্লাহর অশেষ রহমতে ১২০০ তম রোগীর ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম সফলভাবেই সম্পন্ন হয়েছে। কিডনি গ্রহীতা এবং কিডনি দাতা উভয়েই ভালো আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।