ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২

জহুরুল হক হল ফুটবল টুর্নামেন্টে শিখা চিরন্তন চ্যাম্পিয়ন

ঢাবি প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় হল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে ১-০ গোলে হারিয়ে শিরোপা লাভ করে শিখা চিরন্তন ফুটবল দল। ম্যাচের একমাত্র গোলটি করেন শিখা চিরন্তনের পলাশ মাহমুদ। আগামীকাল বিকেলে পুরস্কার বিতরণ করা হবে।

ফাইনাল ম্যাচের শুরুতে ১৯৮৫ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালন, কালো ব্যাজ ধারণ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ম্যাচটি ১৫ অক্টোবর নিহতদের প্রতি উৎসর্গ করা হয়।

এর আগে গত ৯ অক্টোবর জেডপিএলের উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের আজ ছিলো চূড়ান্ত পর্ব।

হল ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দিন রানার সভাপতিত্বে চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। উদ্ভোধন হিসেবে করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম এবং ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব এ্যাড. মোল্লা মো. আবু কাউছার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।