ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২

আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৬, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘদিন হয়ে গেছে। আমি অবশ্যই চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলরা ঠিক করেন। কাউন্সিলরদের সিদ্ধান্তটাই চূড়ান্ত। আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত।

আজ বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগে একটি কাউন্সিলর যদি বলে যে আমাকে চায় না সেদিন থেকে থাকবো না। আমার অবর্তমানে যখন আমাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিল তখন থেকেই এই শর্ত মেনে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘বিরোধী দল আন্দোলনের অনেক হুমকি ধামকি দিচ্ছে। বিরোধী দল যদি শক্তিশালী হতো তাহলে অনেক কিছুই হতো’।

তিনি বলেন, এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সব সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যা বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান যেমন আরও সুদৃঢ় করেছে, তেমনি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে বলে আমি আশাবাদী। সামগ্রিক বিবেচনায় এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত সফল বলে আমি মনে করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।