ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষামন্ত্রীর সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

আজ (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সচিবালয়ে যবিপ্রবি উপাচার্য শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এদিন উপাচার্য শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্বলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অগ্রগতি, একাডেমিক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে যবিপ্রবির ইতিবাচক অবস্থান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন।

তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিক অগ্রগতি বজায় রাখার আহ্বান জানান এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।