ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে তানভীর – আল আমিন

নুরুল হাকিম, কুবি প্রতিনিধি
মে ২৬, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন ফার্মেসি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের তানভীর আনজুম সাজন এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের একই শিক্ষাবর্ষের আল আমিন।

সোমবার (২৬ মে) সংগঠনের ফেসবুক পেইজে কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

এ ব্যাপারে কমিটির সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, ‘ রোটারেক্ট ক্লাবের মতো একটি অভিজাত ও আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত ক্লাবের দায়িত্ব পাওয়া স্বাভাবিক ভাবেই ভালো লাগার। কিন্তু সেই সাথে আসা দায়বদ্ধতার জায়গাটা নিয়েই আমি বরং ভাবতে চাই। স্বপ্ন দেখি রোটারেক্ট এর হাত ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাবিং কালচারটাকে নতুনভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার। যাতে করে শিক্ষামূলক সেমিনার, সেশন, প্রতিযোগীতা ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিকের বাইরের আত্মোন্নয়নের জায়গাটা হবে সুনিশ্চিত। নিয়ে যেতে পারবো বিগত বছরের অগ্রযাত্রা আর সফলতাকে আরো বেশি উচ্চতায়। পরিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

সাধারণ সম্পাদক আল আমিন বলেন, ‘ রোটারেক্ট ক্লাব,কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করায় আমি ক্লাবের নির্বাচন কমিশনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।রোটারেক্ট ক্লাব দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বিকাশের পাশাপাশি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, নতুন কমিটির নেতৃত্বে আমরা একসাথে আরও গঠনমূলক ও সামাজিকভাবে ইতিবাচক কার্যক্রম বাস্তবায়নে সক্ষম হবো। সকলের সহযোগিতা কামনা করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।