যা দেখলাম, সত্যি অবাক হয়েছি।
ছবি টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। গুলশান সোসাইটি মসজিদের পাশে—বিশাল ট্র্যাফিক জ্যাম। তিনি জ্যামে বসে আছেন, আমিও বসে আছি। তিনি অফিস শেষে বাসায় ফিরছেন, আমিও ফিরছি।
সাদা প্রাডো, সাদা শার্ট—গাড়ির সামনে বসে আছেন একদম সাধারণভাবে। কোনো বিশাল গাড়ির বহর নেই, নেই বড় বড় হুইসেল, নেই আধা ঘণ্টা আগে রাস্তা বন্ধ। আমার জীবনে এই প্রথম দেখলাম একজন প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো জ্যামে বসে আছেন।
আগে দেখতাম—পি এম এই রাস্তা দিয়ে যাবেন শুনলেই রাস্তা বন্ধ, তারপর বিশাল প্রটোকল আর দ্রুতগতির বহর। আর আজ?
কোনো বিশেষ আয়োজন নেই, কোনো অতিরিক্ত প্রটোকল নেই—সাধারণ মানুষের মতোই অপেক্ষা।
হয়তো এটাই পরিবর্তন। এটাই নতুন বাংলাদেশ।
জ্যামে না পড়লে কি করে বুঝবেন মানুষের কষ্ট?
নিজে না দেখলে কি করে বুঝবেন দুর্ভোগের গভীরতা?
শুনলাম, মন্ত্রিসভায় তিনি ঘোষণা দিয়েছেন—কেউ ট্যাক্স-ফ্রি গাড়ি নেবেন না, সরকারি প্লট ও নয়। এতে নাকি প্রায় ১১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। যদি সত্যিই তা হয়, তবে এটা অবশ্যই একটি বড় সিদ্ধান্ত।
বাংলাদেশ এগিয়ে যাক।
দায়িত্বশীল নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাক দেশ।
হয়তো “I’ve a Plan”-এর এটাও একটি অংশ।
আলমগীর হোসেইন
