ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। হল সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট(ভিপি)পদে পল্লব চন্দ্র বর্মন বিজয়ী হয়েছেন। তিনি সামাজিক কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা।
এছাড়া নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হলেন—
চিন্ময় কুমার রায় শুভ
ডিমলা, নীলফামারী
সেশন ২০২০-২১,
রংপুর বিভাগ।
ধ্রুব রায়
সদস্য, জগন্নাথ হল সংসদ
সংস্কৃত বিভাগ
সেশন ২০২২-২৩
ফরিদপুর জেলা।
নিলয় কুমার গুপ্ত
সদস্য, জগন্নাথ হল সংসদ
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেশন ২০২২-২৩,
স্থায়ী ঠিকানা: মুক্তাগাছা, ময়মনসিংহ।
লিখন রায়
সদস্য, জগন্নাথ হল সংসদ
আইন বিভাগ,
সেশন ২০২৩-২৪,
স্থায়ী ঠিকানা, আদর্শপাড়া,লালমনিরহাট
নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বিপুল ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন। নতুন নেতৃত্ব জগন্নাথ হলে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা, গবেষণা, খাবারের মান উন্নয়ন ও স্বাস্থ্য সেবা কার্যক্রম আরও সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
