ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫

প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না: চরমোনাই পির

বার্তা বিভাগ
আগস্ট ২২, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন চায়। তাই জনগণ পিআর চায় কিনা তা জানতে প্রয়োজনে গণভোট করতে হবে৷ সংস্কার এবং বিচারের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা ভঙ্গ করেছে।

এ সময় জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য করে তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।