ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫

কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

বার্তা বিভাগ
আগস্ট ১৬, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল কোচিং সেন্টারটি ঘিরে ফেলে অভিযান পরিচালনা করে।

জানা গেছে, কোচিং সেন্টারটির পরিচালক মুনতাসিরুল অনিন্দ্য। তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ। এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে সেনাবাহিনী।

মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তবে পুলিশকে এসব সামগ্রী হস্তান্তর করা হলে বিস্তারিত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।