ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

বার্তা বিভাগ
জুলাই ২৯, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ধরে অচল থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক  জসিম উদ্দিনকে।

তফসিল অনুযায়ী নির্বাচনের বিভিন্ন ধাপ নিম্নরূপ:

খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫

খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময়: ৬ আগস্ট ২০২৫, বিকাল ৪টা পর্যন্ত।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, বিকাল ৪টা।

মনোনয়নপত্র বিতরণ: ১২ আগস্ট ২০২৫ থেকে ১৮ আগস্ট ২০২৫ পর্যন্ত। (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)।

মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৫ বিকাল ৩টা পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাই: ২০ আগস্ট ২০২৫

প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ দুপুর ১টা।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫ দুপুর ১টা পর্যন্ত।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ বিকাল ৪টা

ভোট গ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫।(সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত )।

ভোট গণনা ও ফলাফল প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫। (ভোট গ্রহণের পরপরই)

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬ টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন। সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।