ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের পাশে ছাত্রদল নেতা তারিক

বার্তা বিভাগ
জুলাই ১০, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

জলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে ঢাকা থেকে কক্সবাজারে ছুঁটে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

বুধবার বিকেলে কক্সবাজারের পেকুয়ায় উপজেলার বাঘগোজারা গ্রামে শহীদ ওসামিমের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারিক।এ সময় তার সঙ্গে স্থানীয় ছাত্রদলের বেশ কয়েজন নেতা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক তারিক
শহীদ ওয়াসিমের মায়ের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজ-খবর নেন। এসময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের মায়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

পরে স্থানীয় ছাত্রদল নেতাদের নিয়ে মো. তরিকুল ইসলাম তারিক শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে  পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ ছাত্রদলের নেতাকর্মীদের যুগ যুগ প্রেরণা জোগাবে উল্লেখ করে
তারিক বলেন, শহীদ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয়, বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র ও
দেশমাতৃকার জন্য তার আত্মত্যাগ আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের সময় মো. তরিকুল ইসলাম তারিকের সঙ্গে ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাঈদী রহমান, আবু হানিফ, সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কাশেম নূরি, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম, জিয়াউর রহমান উপকূলীয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুর রহমান হৃদয়সহ উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।