ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য গত ১৩ মে রাতে আততায়ীদের হাতে নৃশংসভাবে খুন হন।
শহীদ সাম্যের স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানের ক্রাইম স্পটে বট গাছ এবং স্যার এ এফ রহমান হলের অভ্যন্তরে নিম গাছ রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মো: তানভীর হাসান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো: মাহমুদুল হাসান, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক রেদোয়ান জয়, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সুলতান মো: সাদমান সিদ্দিক, জগন্নাথ হল ছাত্রদল নেতা মধুসূধন কুন্ডু হৃষিকেশ সহ ছাত্রদলের নেতাকর্মীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
