কুবি প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ২১ দিনের ছুটি শেষে ১৮ জুন (বুধবার) থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আজ শুধু প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও আগামী রবিবার (২২ জুন) থেকে শুরু হবে অ্যাকাডেমিক কার্যক্রম।
বুধবার (১৮ জুন ) সকালে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘দীর্ঘদিন ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটির শেষে আজ থেকে অফিসের কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। তবে ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম শুরু হবে আগামী ২২ই জুন (রবিবার) থেকে।’
উল্লেখ্য, গত ০১ জুন থেকে ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
