ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫

ঢাবি ছাত্রদলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বার্তা বিভাগ
মে ১৪, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ধারালো ছুরির আঘাতে ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম শাহরিয়ার আলম সাম্য।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে র ক্তা ক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি জানান, রাতে সহপাঠীরা তাকে র ক্তা ক্ত অবস্থায় হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃ ত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অ স্ত্রে র আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র সাম্য। থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এময় অন্য একটি বাইকের সাথে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান রানে আঘাত করে পালিয়ে যায়।

সূত্র: ডিইউ নিউজ

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।