ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩

সেকেন্ড টাইম রেখে চবিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
মার্চ ২৮, ২০২৩ ৭:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে শুরু হয়ে আবেদন গ্রহণ চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। প্রসেসিং ফিসহ এবারের ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।

মঙ্গলবার (২৮ মার্চ) ভর্তি পরীক্ষা সামনে রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে চবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।