ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩

বইমেলার ৩৯তম আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মহামারীর অভিঘাত পেরিয়ে তিনবছর পর ভাষার মাসের প্রথম দিনে পর্দা উঠল অমর একুশে বইমেলার।

বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির ‘প্রাণের এ মেলা’র ৩৯তম আসরের উদ্বোধন করেন।

‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। মহামারী শুরুর পর এবারই ফেব্রুয়ারির প্রথম দিন বইমেলা শুরু হয়েছে।

২০২০ সালে নির্বাচনের কারণে ১ দিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল বইমেলা। পরের বছর মহামারীর কারণে মেলা দেড় মাস পিছিয়ে যায়। আর ২০২২ সালে মেলা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি থেকে। এবার তা নির্ধারিত সময়ে ফিরল।

প্রতিবছর প্রকাশকরা যেমন বইমেলার দিকে চেয়ে থাকেন, তেমনি পাঠকদেরও আগ্রহের কেন্দ্রে থাকে একুশের মাসব্যাপী বইমেলা। আর মেলাকে কেন্দ্র করে নতুন নতুন বই প্রকাশের হিড়িক পড়ে।

এবারের মেলায় ৬০১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে; বড় বিতর্কের পর স্টল বরাদ্দ পাচ্ছে না আদর্শ প্রকাশন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় মেলা অনুষ্ঠিত হচ্ছে; ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।