ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩

২৫ ফেব্রুয়ারি জাবির ৬ষ্ঠ সমাবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
জানুয়ারি ২৩, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান অনুশাসন প্রদান করেছেন।

সোমবার ২৩ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এমতাবস্থায়, বর্ণিত অনুশাসনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ চ্যানেল আইকে বলেন, আমরা একটু আগে চ্যান্সেলরের অনুমতি পেয়েছি। নির্ধারিত তারিখে সমাবর্তন আয়োজনের কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।