বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে একদল শিক্ষার্থী। এসময় মধুর ক্যান্টিনে মিষ্টি বিতরণ করা হয়। বুধবার বিকালে এ কর্মসূচি পালিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নড়াইলের শিক্ষার্থীদের সংগঠন চিত্রার সভাপতি মো.রাব্বির নেতৃত্বে ঢাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন। রাব্বি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের দিকনির্দেশনা ইতোমধ্যে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা করেছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যে তরুণ নেতৃত্বের বিকল্প অকল্পনীয়। তরুণ প্রজন্মের আইকন ও মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহধন্য নড়াইলের কৃতি সন্তান মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।তরুণ প্রজন্মের গতিশীল নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক মিজবাউল ইসলাম মিশুক,উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক- রাতুল হাসান নাইম,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুজ্জামান হেলাল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতি (চিত্রা)র সভাপতি ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.রাব্বি সহ অন্যান্য শিক্ষার্থী বৃন্দ।
সোমবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন গণভবনে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
মাশরাফি একজন বাংলাদেশী ক্রিকেটার ও রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডেতে ও টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন এবং বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। ইএসপিএন কর্তৃক পরিচালিত “ওয়ার্ল্ড ফেইম ১০০” এ বিশ্বের সেরা ১০০ জন ক্রীড়াবিদের মধ্যে অন্যতম। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি ৫ম বোলার।
