ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২

ছাত্রলীগের সভাপতি-সম্পাদক হতে চান ২৫২ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট
ডিসেম্বর ৪, ২০২২ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা।

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে ২৫২ জন প্রার্থী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে সভাপতি পদে ৯৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রলীগের ৩০তম সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম সুমন।

ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম সুমন বলেন, আমরা মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করেছি। এসব মনোনয়নপত্র গঠনতান্ত্রিক নিয়মে যাচাই-বাচাই করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাবো। তিনি পরে প্রয়োজন হলে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে তথ্য সংগ্রহ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।