আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হোসাইন শাওন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ পদ দেওয়া হয়েছে।
তার বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। তিনি এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও নেত্রকোনা জেলা ছাত্রলীগের সকল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। তার এ পদবীতে আনন্দিত তার পরিবারের লোকজনসহ এলাকাবাসী।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তানভীর হোসাইন শাওন বলেন, আমি ছোটবেলা থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই ছাত্রলীগ করি। আমাকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে পদায়ণ করার জন্য জয় ভাই ও লেখক ভট্টাচার্য দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো।
