ঢাকাবুধবার , ২৬ অক্টোবর ২০২২

শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণ-মানের দিকে নজর দিন: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
অক্টোবর ২৬, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণে ও মানের দিকে নজর দিতে হবে। শিক্ষা ব্যবস্থার ত্রুটি খুঁজে বের করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে।

বুধবার (২৬ অক্টোবর) যশোরের শার্শার বাগআঁচড়ায় ড. মশিউর রহমান কলেজের আমেনা খাতুন নামে নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, বিগত জোট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ছিল নাজুক। বর্তমান সরকার তা উত্তরণ ঘটিয়ে ৬৫ শতাংশে উন্নীত করেছে।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শওকত হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, শার্শা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষকা এবং দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।