ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২

রিভা-রাজিয়ার মামলার প্রতিবেদন ১৫ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
অক্টোবর ২৫, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

ইডেন কলেজ ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৮ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও মামলা তদন্তের দায়িত্বে থাকা লালবাগ থানা থেকে প্রতিবেদন দাখিল করা হয় নি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তফা রেজা নূরের আদালতে এ মামলার আবেদন করেন ইডেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলাটি লালবাগ থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন- নুঝাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, নূর জাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা, কামরুন নাহার জ্যোতি। এছাড়া অজ্ঞাতনামা করে আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।