ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২

যুগযুগ ধরে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
অক্টোবর ২০, ২০২২ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যুগযুগ ধরে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট থাকবে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীরে যাবে। আশা করি আমরা এক সঙ্গে চলবো, এক সঙ্গে উন্নয়নের গান গাইব। মুক্তিযুদ্ধের সময় ভারতের বিএসএফের অনেক সহযোগিতা পেয়েছি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের গ্যালারি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার জন্য এ চেকপোস্ট দিয়ে ভ্রমণ ভিসা বন্ধ করেছিলাম। শিগগির কথাবার্তার মাধ্যমে দুই দেশের সম্মতিতে যাতায়াত শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।