ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২

জালিয়াতি করে ধরা প্রাথমিকের ৪৭৭ শিক্ষক

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৮, ২০২২ ৬:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ধরা পড়েছে দেশের ৬টি জেলার ৪৭৭ জন প্রাথমিকের শিক্ষক নিয়োগের জালিয়াতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই নিয়োগের কার্যকারিতা স্থগিতের আদেশ দিয়েছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে আজ সোমবার এই আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই শুনানি করেন। আদালতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন।

মামলার বিবরণে আছে, ২০১৬ সালের ১ ডিসেম্বর সরকারিকরণ করা হয় ৪ হাজার ৮২৫টি স্কুল। তখন সার্চ কমিটি গঠন করা হয় শিক্ষকদের যোগ্যতা নির্ধারণে। এতে অনেকে বাদ পড়েন। কিন্তু ৪৭৭ শিক্ষক জালিয়াতির মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণিত করেন। তারা সবাই কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, নড়াইল এবং কুষ্টিয়া জেলার অন্তর্গত।

আরও জানা যায়, তাদের নিয়োগ ২০১৬ সালের ৭ জুলাই হয়েছে বলে দাবি করেন ২৬ জন শিক্ষক। কিন্তু সরকারি নথি মোতাবেক, ঈদুল ফিতরের ছুটি ছিল ওই বছরের ১ থেকে ৯ জুলাই। শুধু তাই নয় আদালতের কাছে প্রতীয়মান হয় হাইকোর্টে দেওয়া একটি নথিতে ৪৭৭ শিক্ষকের যে স্বাক্ষর রয়েছে তাও একজনের হাতেই করা।

শুনানিতে আপিল বিভাগ এসব নথি দেখে বিস্ময় প্রকাশ করেন। এর আগে এক রায়ে শিক্ষকদের পক্ষে রায় দেন হাইকোর্টের বেঞ্চ, যার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।