রাশিয়া উচ্চ শিক্ষার জন্য ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১১০ জন বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ রাশিয়ান রাশিয়ান হাউসে ‘আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখতোভ।
তিনি জানান, বাংলাদেশের ভবিষ্যৎ দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে ঢাকাস্থ রাশিয়ান হাউস রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বৃত্তি কার্যক্রমের জন্য প্রার্থী বাছাইসহ শিক্ষা কার্যক্রমে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এর ফলে চলতি বছর ৭০ জনকে রাশিয়ায় উচ্চ শিক্ষার জন্য বৃত্তি দিয়েছিল দেশটির সরকার। তবে আগামী বছর ২০২৩-২০২৪ শিক্ষার্থী এই সংখ্যা বাড়ানো হয়েছে আরও ৫০টি। আগামী বছর রাশিয়ায় উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের ১১০ জন মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষা বৃত্তি পাবে। শীঘ্রই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান হাইকমিশন কার্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। তবে ভবিষ্যতে উচ্চ শিক্ষায় বৃত্তির এই সংখ্যা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।
এসময় তিনি দৈনন্দিন জনজীবনে জাতীয় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশি সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোত্তম নিরাপত্তা কামনা করেন।
ম্যাক্সিম দোব্রোখতোভ বলেন, অনলাইন সাংবাদিকতা এখন বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার কাছে খুবই জনপ্রিয় এবং এই সংবাদ মাধ্যম অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহ্যগতভাবে শক্তিশালী সম্পর্কের উপর জোর দেন এবং আশা প্রকাশ করেন যে এটি ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
