ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নাক্স

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৬, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

সাহসিকতা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শেকড় সন্ধান, বিরহ-বিচ্ছেদ আর সামষ্টিক সংযমের নতুন পাঠ উন্মোচন করে চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক অ্যানি এরনাক্স। বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে ১১৯তম নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে।

পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন সাহিত্যের এই নোবেলজয়ী। গত বছর ভাগ্যাহত শরণার্থীদের জীবনের দুঃখ-দুর্দশা আর তাদের জীবনে ঔপনিবেশিকতার প্রভাব নিজের লেখনীতে দ্ব্যর্থহীনভাবে ফুটিয়ে তুলে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।