চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারক ‘অম্লান’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে ২০২২-২৩ সেশনের নতুন ক্যালেন্ডার।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চবি উপাচার্য দপ্তরে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, আইসিটি সেলের পরিচালক ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম এবং সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া।
ম্যাগাজিনটির সম্পাদক এবং চবিসাসের প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক ইমাম ইমু বলেন, সাংবাদিক সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এ বিশেষ ম্যাগাজিনে গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সমিতির সাবেক ও বর্তমানদের অভিজ্ঞতালব্ধ লেখা স্থান পেয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা প্রকাশনাটি সম্পন্ন করেছি। ম্যাগাজিনটি প্রকাশে এবং সহযোগিতায় এগিয়ে আসা সবার প্রতি কৃতজ্ঞতা।
‘অম্লান’র সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চবিসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন। সম্পাদনা সহযোগী ছিলেন সহ-সভাপতি আহমাদ সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এ রহমান, অর্থ ও ক্রীড়া সম্পাদক রুমান হাফিজ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আজহার, সদস্য নবাব আব্দুর রহিম ও রোকনুজ্জামান।
